এই ওয়েবসাইটে প্রবেশ ও ব্যবহার করার মাধ্যমে, আপনি নিম্নলিখিত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের সেবা গ্রহণের আগে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
১. সেবার ব্যবহার
- ওয়েবসাইটের কন্টেন্ট, ডিজাইন ও ফিচার শুধুমাত্র ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্যের জন্য ব্যবহার করা যাবে।
- কোনো অবৈধ, ক্ষতিকারক বা অননুমোদিত কাজে এই ওয়েবসাইট ব্যবহার করা যাবে না।
- সাইটের নিরাপত্তা বা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো কাজ করা যাবে না।
২. সেবার পরিধি
- গীক আলো ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ, ই-কমার্স সল্যুশন, ট্র্যাকিং সেটআপ ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা প্রদান করে।
- প্রতিটি প্রজেক্টের ফিচার, ডেলিভারি সময় ও মূল্য প্যাকেজ বা লিখিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
- কাস্টম কাজের ক্ষেত্রে অতিরিক্ত সময় বা চার্জ প্রযোজ্য হতে পারে।
৩. পেমেন্ট নীতি
- গীক আলো-এর সকল সেবা অগ্রিম পেমেন্টের মাধ্যমে শুরু করা হয়।
- নির্ধারিত অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো প্রজেক্ট শুরু করা হবে না।
- প্রজেক্টের চূড়ান্ত ডেলিভারি ও লাইভ করা সম্পূর্ণ পেমেন্ট পরিশোধের পরেই সম্পন্ন করা হবে।
- বাকি পেমেন্ট পরিশোধ না হলে ডেলিভারি স্থগিত থাকবে।
- পেমেন্ট সংক্রান্ত সকল শর্ত Refund & Revision Policy অনুযায়ী প্রযোজ্য হবে।
৪. মেধাস্বত্ব
- গীক আলো কর্তৃক তৈরি ডিজাইন, কোড ও কনটেন্টের কপিরাইট গীক আলো-এর কাছে সংরক্ষিত থাকবে যতক্ষণ না সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ করা হয়।
- সম্পূর্ণ পেমেন্টের পর ক্লায়েন্ট সংশ্লিষ্ট প্রজেক্ট ব্যবহারের অধিকার পাবেন।
- আমাদের লিখিত অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট পুনঃপ্রকাশ বা বিক্রয় করা যাবে না।
৫. দায় সীমাবদ্ধতা
- গীক আলো সর্বোচ্চ মান বজায় রেখে সেবা প্রদান করে, তবে কোনো প্রযুক্তিগত ত্রুটি, থার্ড-পার্টি সার্ভিস বা হোস্টিং সমস্যার জন্য দায়ী থাকবে না।
- ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ব্যবহারের ফলে কোনো আর্থিক বা ব্যবসায়িক ক্ষতির জন্য গীক আলো দায়বদ্ধ থাকবে না।
৬. তৃতীয় পক্ষের সেবা
- ফেসবুক পিক্সেল, পেমেন্ট গেটওয়ে, হোস্টিং বা প্লাগইন থার্ড-পার্টি সার্ভিসের মাধ্যমে পরিচালিত হতে পারে।
- তৃতীয় পক্ষের সেবা ব্যবহারের ক্ষেত্রে তাদের নিজস্ব শর্তাবলী প্রযোজ্য হবে।
৭. পরিবর্তন ও হালনাগাদ
- গীক আলো যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
- পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।